এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে গত ২৪ ঘণ্টায় সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, এই সময়ের মধ্যে ৪০০টি বিশেষ অপারেশনাল মিশনে ইরানের ২০০টিরও বেশি সামরিক ও কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
রোববার ইসরায়েলি বাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েইয়া এক সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক এসব হামলায় ইরানের জরুরি কমান্ড কাঠামোর বেশ কয়েকজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে নির্মূল করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করেন, লেবাননেও তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই হামলা থামবে না।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে প্রায় ৪ হাজার ৭০০টি অভিযানে ৭ হাজার ৬০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। এতে ইরানের প্রায় ২ হাজার সরকারি স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ৪ হাজার ৭০০টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর অবস্থান, কমান্ড সেন্টার ও ক্ষেপণাস্ত্র গুদাম লক্ষ্য করে চালানো হয়েছে ১ হাজার ১০০টি হামলা।
ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলমান সংঘাত ও পাল্টা হামলায় এ পর্যন্ত তাদের দেশে ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক এবং ২ জন সেনাসদস্য। এছাড়া আহত হয়েছেন ৩ হাজার ৩১০ জন, যাদের মধ্যে ৪৩৬টি শিশু রয়েছে।
অন্যদিকে, সংঘাতের এই আবহে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ১৩ জন নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন; যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও ৪৮ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে ২ মার্চ লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়লে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।