এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৬ মার্চ) ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। সরকারি অফিসের পাশাপাশি বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ১৭ মার্চ রয়েছে পবিত্র শবেকদরের ছুটি। মাঝখানে কেবল ১৮ মার্চ কর্মদিবস থাকায়, গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে দিনটিকেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পেয়ে গেলেন সরকারি চাকরিজীবীরা।
গত ৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কার্যপ্রণালি বিধিমালা, ১৯৯৬-এর তফশিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চের এই ছুটি ঘোষণা করে।
ঘোষিত এই দীর্ঘ ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জনদুর্ভোগ লাঘবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এই ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। পাশাপাশি জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও এই ছুটির সময়ে খোলা থাকবে।
জুন ১৮, ২০২৬
জুলাই ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।