এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও অসত্য খবরের ভিড়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত তথ্য ও ‘খবরের ভেতরের খবর’ বের করে আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রবিবার (২৮ জুন) সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তথ্য সচিব বলেন, "বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যে সয়লাব হয়ে আছে। এর মধ্যেও আপনারা প্রকৃত খবর ও তথ্যগুলো অনুসরণ করছেন। তবে বর্তমানে অনুসন্ধানী সাংবাদিকতা অনেক কমে গেছে। আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে খবরের ভেতরের আসল সত্যটি বের করে আনুন।"
সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের অনেকেই এখন সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, যা অত্যন্ত ইতিবাচক। তবে সবার প্রতি অনুরোধ থাকবে, প্রকৃত তথ্য ও সত্যতা যাচাই করে তবেই যেন সংবাদ প্রকাশ করা হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্বে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন বলেও তিনি আশ্বস্ত করেন।
সম্প্রতি তথ্য মন্ত্রণালয়কে নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সচিব বলেন, কিছু কিছু পত্রিকায় যেসব খবর এসেছে, সেগুলো অপতথ্য ও অসত্য তথ্যের শামিল। কোনো বিষয়ে সংশয় থাকলে তা প্রকাশের আগে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডেস্কে যোগাযোগ করে সত্যতা যাচাই করে নেওয়ার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। একই সঙ্গে সাংবাদিকতা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি তাঁর সাথে অথবা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি ও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস, ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
নভেম্বর ৯, ২০২৫
মার্চ ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।