এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য সরকারের কোনো নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলবে না। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ভার্চুয়াল মাধ্যমে তিনি দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দিচ্ছেন।
এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে শামা ওবায়েদ বলেন, দণ্ডিত একজন আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের নীতিগত সিদ্ধান্তে কোনোভাবেই বিবেচ্য নয়। বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ ও আনুষ্ঠানিক যোগাযোগ বজায় রাখা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের কূটনৈতিক তৎপরতায় কোনো ঘাটতি নেই।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে এ বিষয়ে নিয়মিত কূটনৈতিক সংলাপ চলছে। বাংলাদেশ বিশ্বাস করে, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক সহযোগিতা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে এবং দ্রুতই এ বিষয়ে একটি দৃশ্যমান অগ্রগতি সম্ভব হবে।
মে ২১, ২০২৬
মার্চ ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।