এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তাঁর সেজ চাচার বিরুদ্ধে পৈতৃক জমি দখলের গুরুতর অভিযোগ এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় এই শিল্পী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় এক নেতার প্রভাব খাটিয়ে তাঁর চাচা তাঁদের পারিবারিক জমি দখল করে নেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ন্যান্সি লেখেন, "নড়াইল জেলার বড়দিয়া আমার গ্রামের বাড়ি। ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে, তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় তা দখল করেছিলেন।"
তৎকালীন সময়ে বিষয়টি নিয়ে কোনো আইনি বা প্রশাসনিক সহায়তা পাননি উল্লেখ করে এই গায়িকা আরও লিখেছেন, "আইনি সহায়তা পাইনি। সম্প্রতি আমার বড় ভাই সেখানে গিয়েছিল, কিন্তু প্রথমে চাচা গেট খুলতেই রাজি হননি।"
পোস্টের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে ন্যান্সি আরও লেখেন, "সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে, সেটা আপনারাই দেখুন।"
সবশেষে ন্যায়বিচারের আশা ব্যক্ত করে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী লিখেছেন, "আশা করি, এবার ন্যায়বিচার পাব। শিগগিরই আসব, ইনশাআল্লাহ।"
অক্টোবর ১১, ২০২৬
অক্টোবর ৩, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।