এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তাজনিত কারণে তার মতিঝিলের অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। এখন থেকে সংগঠনের সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রাজধানীর রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।
মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে অবস্থিত আমাদের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। এখন থেকে সকল সাংগঠনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় স্থানান্তরিত হবে।’
ঢাকা-০৮ আসনের সর্বস্তরের জনগণ এবং দেশবাসীকে নতুন ঠিকানায় যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।’
সতর্কবার্তা দিয়ে তিনি আরও যোগ করেন, ‘কেউ যদি ব্যক্তিগত প্রয়োজনে পূর্বের ঠিকানায় গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তবে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। নিরাপত্তার বিষয়টি সবাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
জুলাই ৩০, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১২ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১২ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।