এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা করার অভিযোগ এনে বিশিষ্ট অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহ উদ্দীন আম্মার। একই সঙ্গে এ কাজের জন্য তিনি আর্থিক পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক হুমকিস্বরূপ পোস্টে এই ঘোষণা দেন ছাত্রনেতা আম্মার।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তারে ১ লাখ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক-মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে ২ লাখ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইডারে ভরা বাজারে পিটামু।”
বিতর্কের সূত্রপাত
জানা গেছে, গত মঙ্গলবার (১ জুলাই) দেশজুড়ে যখন চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করা হচ্ছিল, ঠিক তখনই অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাই’ শব্দটির ব্যবহার নিয়ে একটি পোস্ট করেন। তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। মূলত এই পোস্টকে কেন্দ্র করেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মার।
মেহের আফরোজ শাওন তার ফেসবুক পোস্টে লিখেছিলেন:
“গত ১ বছরে প্রায়ই ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে- জুলাই CDI… আমার পরিচিত অনেকের লেখাতেই শব্দটা দেখেছি। আবার অপরিচিত অনেকেও লিখেছে। প্রথম প্রথম ভেবেছিলাম কোনো একটা ট্রেন্ড। শুধু জুলাই মাসেই হয়তো তারা এটি লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম, সারা বছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে শব্দটি।”
তিনি পোস্টে আরও উল্লেখ করেন:
“তখন বুঝতে পারলাম যে, শব্দটি শুধু জুলাই মাসে না, যেকোনো সময় লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায়, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায়, তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি লিখতে পারেন। আমার বাবা এতকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম …।”
শাওনের এই মন্তব্যকে চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রতি অবমাননাকর হিসেবে দেখছেন আন্দোলনের পক্ষের অনেকে। এরই জের ধরে রাকসু জিএস সালাহ উদ্দীন আম্মারের এমন চরম উসকানিমূলক ও আক্রমণাত্মক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।