এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বান্দরবানের রোয়াংছড়ি থানা পুলিশের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬ইং) রোয়াংছড়ি থানা সংলগ্ন ‘মাওসেতুং তঞ্চঙ্গ্যা অডিটোরিয়াম’ মাঠ প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষা উপকরণের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।" তিনি কোমলমতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং থানা পুলিশের এই কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল ও রং বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।