এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবানের লামায় শুরু হয়েছে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। সরকারের বিশেষ এই উদ্যোগটি বাস্তবায়নের মধ্য দিয়ে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো।
মঙ্গলবার লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপন দেওয়ান।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, "পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। ‘ফ্যামিলি কার্ড’ কোনো স্বপ্ন নয়, বরং আজ তা বাস্তবে রূপ নিয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধার আওতায় আসবে, যা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী। তিনি তার বক্তব্যে বলেন, "লামা উপজেলার প্রতিটি যোগ্য পরিবার যাতে এই সুবিধার সুফল পায়, সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিচ্ছি। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের সামগ্রিক চিত্র বদলে যাবে।"
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কার্ডপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পাইলটিং পর্যায়ের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে লামা উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ, বিশেষ করে নারী উপকারভোগীরা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।