এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) ও মো. কামাল শেখ (৪৫)। তাদের সবার বাড়ি ফরিদপুর কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায়।
র্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিম জুয়েলের বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জেরে সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জুয়েলের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় বাধা দিলে তারা জুয়েল ও তার ভাই সোহেলকে বেধড়ক মারধর করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই নিহত জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ভোররাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।