এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও ফরিদপুরে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের ভাজনডাঙ্গা এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহর যুবদলের সাবেক সহ-সভাপতি নুরু মিঞার নেতৃত্বে যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক বুলেট, আলিয়াবাদ ইউনিয়নের সাবেক সদস্য ওহিদুল হক মিয়া, মোবারক সিকদারসহ স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
আগস্ট ৩১, ২০২৫
জুলাই ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।