এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলায় গুরুতর অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং অনাথ শিক্ষার্থীদের পড়ালেখার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় নানা ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবির এই ব্যাটালিয়নটি।
মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে অনুদানের অর্থ তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।
অনুষ্ঠানে আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নের শারীরিকভাবে অক্ষম ও গুরুতর অসুস্থ ১৩ জন ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া, চারজন অনাথ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সচল রাখতে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, ৫৭ বিজিবি আলীকদম উপজেলার পাশাপাশি থানচি উপজেলার ১০টি বিওপি ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের নানাভাবে সহায়তা দিয়ে আসছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী এবং অসহায় বাঙালি জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিজিবি নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান করে থাকে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখতে বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উক্ত অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানু ২০, ২০২৬
অক্টোবর ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।