এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় তাদের বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করে উপস্থিত সকলকে সচেতনতা বার্তা প্রদান করেন।
পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুর্তজা ফকির, সাংবাদিক মেজবাহউদ্দিন, আব্দুস সালাম ও আবদুস সবুর কাজল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন, তথ্য আপা মনিকা বসু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং চরভদ্রাসন রেড ক্রিসেন্টের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে চরভদ্রাসন সদর বাজারে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা বিবেচনায় লোহারটেক কোল সংলগ্ন ঘাটটি সংস্কার করে সেখানে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি দ্রুত একটি ময়লার ভাগাড় নির্মাণের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া চরাঞ্চলসহ বিভিন্ন নদীঘাট এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
সেপ্টেম্বর ২০, ২০২৪
আগস্ট ৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।