এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় সঠিক বিচারের আশায় নিহতের বাবা শেখ হান্নান বাদী হয়ে ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় নিহতের স্বামী খায়ের মাতুব্বর ওরফে আরাফ মাতুব্বর, শ্বশুর সাখাওয়াত মাতুব্বর এবং শাশুড়িসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ রাতে নগরকান্দা উপজেলার বাসাগাড়ী গ্রামে স্বামীর বাড়িতে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়। ঘটনার পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে একে 'আত্মহত্যা' বলে প্রচার করা হলেও নিহতের পরিবার শুরু থেকেই একে 'পরিকল্পিত হত্যা' বলে দাবি করে আসছে।
বাদী শেখ হান্নান অভিযোগ করেন, "খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখি সুমাইয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘরের যে অবস্থায় লাশটি পাওয়া গেছে, তাতে কোনোভাবেই আত্মহত্যা হওয়া সম্ভব নয়। আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।"
জানা গেছে, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। তবে পুলিশের তদন্ত ও অসহযোগিতার অভিযোগ তুলে নিহতের পরিবার সংক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হন।
নিহতের বাবার দাবি, "পুলিশি তদন্তে আমরা আশ্বস্ত হতে পারিনি। আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং অপরাধীরা ধরা পড়বে।"
এ ঘটনায় বাসাগাড়ী গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এবং নিহতের পরিবার এই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আগস্ট ৯, ২০২৬
এপ্রিল ১২, ২০২৫
এপ্রিল ১৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।