এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে মুসকান নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুসকান কাপ্তাই থানার শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার মো. মুসার কন্যা এবং মো. ইউসুপের নাতনি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে শিলছড়ি ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামে শিশু মুসকান। গোসলের একপর্যায়ে সবার অজান্তে সে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বড়ইছড়ি সদর এলাকায় শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "নদীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
এদিকে, মাত্র ৬ বছর বয়সী ফুটফুটে এই শিশুটির এমন অকাল মৃত্যুতে পুরো ভেলুয়াছড়া গ্রামসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।