এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উক্যসিং মারমা (৩৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি (চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) বাঙ্গালহালিয়া থেকে রাইখালী অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক উক্যসিং মারমা ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে আসেন, তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত উক্যসিং মারমা রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী মতি পাড়া গ্রামের সাচিংমং মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তিনি আরও জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
উক্যসিং মারমার এই অকাল মৃত্যুতে রাইখালী মতি পাড়া ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সেপ্টেম্বর ২৯, ২০২৬
জুলাই ১৬, ২০২৬
এপ্রিল ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।