এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ কারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ।আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গোয়ালচামট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় ফরিদপুর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ফরিদপুর পৌরসভা, উপজেলা পরিষদ, ফরিদপুর প্রেস ক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকার ইয়াসিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠন, এলজিইডি, সড়ক বিভাগ, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিস, সড়ক ও জনপথ বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস , ফরিদপুর আইনজীবী সমিতি ফরিদপুর মহাবিদ্যালয়, ফরিদপুর জেলা স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয় , ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ , ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আইডিইবি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,
আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সানরাইজ স্কুল এন্ড কলেজ , জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ , ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফরিদপুর সাহিত্য সংস্কৃতিক উন্নয়ন সংস্থা ডক্টর জাহিদ মেমোরিয়াল হাসপাতাল,
যুব ঐক্য পরিষদ, কনজুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বিভিন্ন ব্যক্তি উদ্যোগে স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এ সংবাদ লেখা পর্যন্ত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অব্যাহত ছিল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।