এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কাপ্তাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই মেলা আজ মঙ্গলবার (১৯ মে) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়, যা কাপ্তাইয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লাহ এবং কাপ্তাই উপজেলা জামায়াতের সভাপতি মো. হারুনুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, "বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষের ভোগান্তি ও সময়ের অপচয় উল্লেখযোগ্য হারে কমেছে। এই মেলার মাধ্যমে নাগরিকরা ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ একই ছাদের নিচে পাবেন।"
অনুষ্ঠানে বক্তারা পার্বত্য অঞ্চলে ভূমি সেবার আধুনিকায়নের প্রশংসা করেন। সেইসাথে দালাল বা মধ্যস্থতাকারীদের খপ্পরে না পড়ে সরাসরি ডিজিটাল সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মেলা প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের জন্য তাৎক্ষণিক ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভূমি বিষয়ক যেকোনো পরামর্শ ও অভিযোগের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক।
আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই উপজেলা ভূমি অফিসে এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।