এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মা ইলিশ রক্ষা করি, ইলিশের বংশবৃদ্ধি করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে একদিনের সেমিনার। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।
সেমিনারে বক্তারা ইলিশ সম্পদ রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এ সময় জাটকা নিধন রোধে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ না ধরার জন্য জেলেদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। এছাড়া, কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ পরিহার করা এবং জাটকা সংরক্ষণে জেলে ও সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, “শুধু আইন প্রয়োগ করে নয়, বরং জনসচেতনতা তৈরির মাধ্যমেই জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করা সম্ভব।” দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাছ চাষীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় মৎস্যচাষী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।