এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিনের প্রতীক্ষা, স্বপ্ন আর প্রত্যাশার বাস্তব রূপ নিতে যাচ্ছে আজ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায়।
আলফাডাঙ্গা পৌরসভার ডাকবাংলো সংলগ্ন পুকুর মার্কেটে নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে প্রেসক্লাবের পথচলায় যুক্ত হবে এক নতুন অধ্যায়। উদ্বোধনকে ঘিরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তের সাজসজ্জা, আলোকসজ্জা ও ডিজিটাল ব্যানারে সেজে উঠেছে নতুন কার্যালয়।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব দীর্ঘ সময় ভাড়া কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অবশেষে নিজস্ব স্থায়ী ঠিকানা পাওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এখন থেকে প্রেসক্লাবের সব সাংগঠনিক ও পেশাগত কার্যক্রম নিজস্ব কার্যালয় থেকেই পরিচালিত হবে।
প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম বলেন, নিজস্ব কার্যালয়ের উদ্বোধন আমাদের জন্য গর্ব, অর্জন ও দায়িত্ব—তিনটিরই প্রতীক। এই অর্জন সাংবাদিকদের ঐক্য, আন্তরিকতা ও দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাদার সাংবাদিকতার চর্চাকে আরও সমৃদ্ধ করতে আমরা ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব।
সংশ্লিষ্টদের বিশ্বাস, নতুন এই স্থায়ী কার্যালয় শুধু সংবাদকর্মীদের মিলনকেন্দ্রই নয়, বরং মতবিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সাংবাদিকতার মানোন্নয়নের একটি আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি আলফাডাঙ্গার গণমাধ্যম অঙ্গনের অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।