এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের স্থান পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয় সুবিধাভোগীদের মধ্যে চরম বিভ্রান্তি ও ভোগান্তি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ডিলার উপজেলা খাদ্য কার্যালয়কে কোনো প্রকার অবহিত না করেই নিজের ইচ্ছামতো বিক্রয়স্থল পরিবর্তন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাংগি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রফিকুল ইসলাম নির্ধারিত স্থান পরিবর্তন করে অন্যত্র চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ডিলারের এই খামখেয়ালি সিদ্ধান্তের কারণে অনেক সুবিধাভোগী নির্ধারিত স্থানে গিয়ে চাল না পেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন। পরে নতুন স্থানের কথা জানতে পারলেও অনেকেই সময়মতো উপস্থিত হতে না পেরে বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারেননি।
ভুক্তভোগী কয়েকজন জানান, কোনো প্রকার আগাম ঘোষণা বা তথ্য প্রদান ছাড়াই হঠাৎ করে বিক্রয়স্থল পরিবর্তনের কারণে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দরিদ্র মানুষগুলো চাল নিতে এসে হয়রানির শিকার হয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ডিলার রফিকুল ইসলামের দাবি, “বিক্রয়স্থল পরিবর্তনের বিষয়টি উপজেলা খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদকে জানানো হয়েছিল।”
তবে ডিলারের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজ মাহমুদ। তিনি বলেন, “আমাকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে কোনো ডিলারের বিক্রয়স্থল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।”
সরকারি খাদ্য বিতরণের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ডিলারের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সরকারি এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মার্চ ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।