এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন-এর সভাপতিত্বে সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল হিসেবে কাপ্তাইয়ে পাহাড় ধস ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন ও স্বেচ্ছাসেবী হিসেবে প্রস্তুতির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন।
এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন এবং উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা।
কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।