এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের নামাজে জানাজা আজ বিকেল পাঁচটায় রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সম্মাননায় জানাজা শেষে তাকে আলিপুর গোরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির নেতা রফিকুজ্জামান লায়েকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং সামাজিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৯ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।