এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি ভাড়া বাসা থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সামিউল হক আবুল (৫৮) ও দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার চাঁদহাট দহিসারা এলাকায় আফতাব মাস্টারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন সন্দেহে স্থানীয় জনতা সাবেক ইউপি চেয়ারম্যানসহ ওই দুই নারীকে অবরুদ্ধ করে আটক করে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক সামিউল হক আবুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত মুন্সী ইসরাঈল হোসেনের ছেলে।
আটক দুই নারীর মধ্যে একজন মোছা. সাহিনা আক্তার (৪২)। তাঁর স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে হলেও বর্তমানে তিনি নগরকান্দার দহিসারায় বসবাস করছিলেন। অপরজন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর (কাজীপাড়া) গ্রামের লোকমান শিকদারের মেয়ে মোছা. ফাতেমা বেগম (২৬)।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, "স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে দুই নারী ও এক পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
এদিকে এ ঘটনার বিষয়ে জানতে বাসার মালিক আফতাব মাস্টারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অক্টোবর ১৩, ২০২৫
এপ্রিল ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৯ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।