এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা থেকে হত্যা মামলার আসামী আকাশ (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে নগরকান্দার কোনাগ্রামে জামাল মাতুব্বরের (৫২) ঘরে ঢুকে ২-৩ জন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে। এ সময় জামাল মাতুব্বরকে শাবল দিয়ে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মা শিরিন বেগম বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা (মামলা নং- ০১/৫৯, তারিখ- ৬ এপ্রিল) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০ এর কাছে সহায়তা চাইলে আকাশকে শনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়। অবশেষে মঙ্গলবার বিকেলে আকাশকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব।
মার্চ ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ইসলাম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।