এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
সভায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিন সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হলে প্রশাসনের কাজ আরও গতিশীল ও জনমুখী হয়। নগরকান্দার সার্বিক উন্নয়নে আমি সকল সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নবাগত ইউএনও-র সামনে তুলে ধরেন। একই সাথে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, সাংবাদিক সামছুল হুদা হুদু, সাইদুর রহমান বাবলু, বোরহান আনিছ, মিজানুর রহমান মিজান, মিজান মোল্লা এবং শফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নগরকান্দার জনকল্যাণ ও সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অক্টোবর ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১০ আগস্ট, ২০২৬
মাগুরা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।