এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন এইচএসসি, এইচএসসি (বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এম এ হালিম এবং ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের জন্য একটি অনুকূল ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে তারা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে পরীক্ষার সফল ও সুশৃঙ্খল সমাপ্তির লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মার্চ ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।