এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় এক বাস চালককে মারধরের ঘটনার জেরে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে নওগাঁ বাস চালক সমিতি। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
শ্রমিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে আসা একতা পরিবহনের একটি বাস নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির চালক যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কারণ ছাড়াই তাকে মারধর করেন। পরে তারা বাস কাউন্টারে গিয়েও ভাঙচুরের চেষ্টা চালান। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন তারা।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গাইবান্ধাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, “ঈদের ছুটি পেয়ে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে এসেছি। এসে দেখি বাস চলাচল বন্ধ। নওগাঁয় প্রায়ই শ্রমিকরা এমন কর্মসূচি দিয়ে আমাদের মতো সাধারণ যাত্রীদের জিম্মি করে ভোগান্তিতে ফেলে।”
জরুরি কাজে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে আসা মুনিরা আক্তার নামের আরেক যাত্রী বলেন, “সময়মতো ঢাকায় পৌঁছানো খুব জরুরি ছিল। কাউন্টারে এসে শুনলাম বাস চলবে না। এখন কীভাবে যাব, কিছুই বুঝতে পারছি না।”
এ বিষয়ে নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “একতা বাস কাউন্টারের স্টাফদের মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।”
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল শুরুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।