এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে 'ভূমি সেবা মেলা ২০২৬' উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভার্চুয়ালি দেশব্যাপী এই ভূমি মেলার শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় আত্রাই উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই র্যালিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, "ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ নয়। বর্তমান সরকারের ডিজিটাল সেবার আওতায় ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান সংগ্রহ ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। আত্রাই উপজেলায় ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। দালালের দৌরাত্ম্য রুখতে ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন, "ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল লক্ষ্য হলো জনগণকে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেম চালু হওয়ার ফলে জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আমরা আত্রাই ভূমি অফিসকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করেছি। যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।"
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মো. রাঙ্গ বাবু, অফিস সহকারী মো. একরামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সেবাগ্রহীতাদের মাঝে ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মেলায় স্থাপিত বিভিন্ন বুথ থেকে তাৎক্ষণিকভাবে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
অক্টোবর ৬, ২০২৪
নভেম্বর ২৮, ২০২৪
এপ্রিল ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।