এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যবসায় মানবাধিকার, জবাবদিহিতা ও টেকসই উন্নয়ন বিষয়ে তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) স্কুল-২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ আয়োজনে গত ১৮ মে (রবিবার) শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ২২ মে পর্যন্ত।
প্রশিক্ষণের প্রথম দিনে ‘দায়িত্বশীল ব্যবসায় আচরণ: ধারণা, মডেল ও বাস্তব প্রয়োগ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। সেশনে তিনি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে দায়িত্বশীল ব্যবসায় আচরণ (আরবিসি), পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) এবং টেকসই উন্নয়নের ধারণার বিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ধারণার বাস্তব প্রয়োগ ও গুরুত্ব তুলে ধরেন তিনি।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী এবং তরুণ পেশাজীবীরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। মূলত ব্যবসায়িক কর্মকাণ্ডে মানবাধিকার, ন্যায্যতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে তরুণদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানবাধিকার আইন, মানবাধিকারভিত্তিক যাচাই প্রক্রিয়া, শ্রম অধিকার, ইএসজি, কর্পোরেট দায়বদ্ধতা এবং ব্যবসায় মানবাধিকার বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন সেশন, দলীয় কাজ ও কর্মশালায় অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের প্রতিটি সেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ রিসোর্স পারসন হিসেবে যুক্ত থেকে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দিচ্ছেন।
আগামী ২২ মে, প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই কর্মযজ্ঞের সমাপ্তি ঘটবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।