এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে ‘কিন্নরী’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহছান হাবীব।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে ৩ জন সফল মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়ার মো. কুতুব উদ্দিন মংগল, কাপ্তাই প্রজেক্ট এলাকার বাংলা কলোনির মো. আবদুর রব এবং ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়ার বিন্দুলাল তঞ্চঙ্গ্যা। নির্বাচিত এই উদ্যোক্তাদের প্রত্যেকের হাতে একটি করে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ এক হাজার টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।