এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। গত ১৪ আগস্ট তাঁর ও অভিনেতা কুনাল ভার্মার কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। এটি এই তারকা দম্পতির দ্বিতীয় সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত কন্যার একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দের এই সংবাদটি নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ভিডিওর ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আমার ছোট্ট রাজকন্যার প্রথম ঝলক।’ প্রকাশিত ভিডিওতে নবজাতক কন্যার জন্মের সুন্দর ও বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে।
দীর্ঘ এক দশক প্রেমের সম্পর্কের পর ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূজা ব্যানার্জি ও কুনাল ভার্মা। বিয়ের বছরই অর্থাৎ ২০২০ সালের অক্টোবরে তাঁদের প্রথম সন্তান (পুত্র)-এর জন্ম হয়। এবার ঘরে এক রাজকন্যার আগমনে খুশির জোয়ারে ভাসছে পুরো পরিবার। সামাজিক মাধ্যমে অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই দম্পতি।
উল্লেখ্য, হিন্দি টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন পূজা ব্যানার্জি। বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজের পাশাপাশি তিনি চলচ্চিত্র জগতেও প্রশংসিত হয়েছেন। তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা পূজা পরবর্তীতে টালিউডের বাংলা সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন।
আগস্ট ২৫, ২০২৬
আগস্ট ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।