এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই হ্রদের পানি আবারো বিপদসীমায় পৌঁছায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টায় ছয় ইঞ্চি উঁচুতে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ।
পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কয়েকদিন ধরে হ্রদের তীরবর্তী এলাকায় অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমার ওপর অতিক্রম করেছে। এই কারণে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.২৫ এমএসএল, যেখানে হ্রদের সম্পূর্ণ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।
এছাড়া, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় ৩২ হাজার কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে হ্রদ থেকে নদীতে নিষ্কাশিত হচ্ছে।
এর আগে, ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে হ্রদের পানি বিপদসীমার ওপরে যাওয়ায় ১৬টি জলকপাট ছয় ইঞ্চি উঁচুতে খোলা হয়। পরে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কয়েক দফায় সর্বোচ্চ সাড়ে তিন ফুট পর্যন্ত জলকপাট খোলা হয়। পানি বিপদসীমার নিচে নামায় ১২ আগস্ট সকাল ৯টায় আবার বন্ধ করা হয়েছিল।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
ফুটবল | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।