এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারের আশুলিয়ায় নানা দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগে সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেল এর বিরুদ্ধে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী দলিল লেখক ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই মাস ধরে কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখনো কর্মকর্তার অপসারণ হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে তদন্ত করতে আসেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে আগেও একাধিক বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। কলম বিরতিও এক মাসের বেশি সময় ধরে চললেও সংশ্লিষ্ট কর্মকর্তা এখনো পদে আছেন। তারা দ্রুত তার অপসারণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
আশুলিয়া সাব-রেজিস্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক মো. আলমগীর হোসেন নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মো. ইমাম হোসেন, আহবায়ক সদস্য মো. আনোয়ার হোসেন জসিম, সাবেক সহ-সভাপতি মো. মোতালেব হোসেন, সাবেক কার্যকরী সদস্য মো. দিলবর হোসেন এবং মোল্লা মো. হযরত আলী সহ আরও অনেকে।
জানতে চাওয়া হলেও আশুলিয়া সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেলের মন্তব্য নেওয়া যায়নি। অন্যদিকে, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব শাকিল আহম্মদও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
সেপ্টেম্বর ১, ২০২৫
অক্টোবর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
বরিশাল | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।