এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে রাকিব আহমেদ (২৫) নামের এক তরুণ কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা করা হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার পর পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহত রাকিব আহমেদ রাজধানীর শেখ বোরহান উদ্দিন কলেজের স্নাতক (বিএ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনীতে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। পরিবারটি বর্তমানে পুরান ঢাকার নিমতলী নাজিরাবাজার এলাকার স্টাফ কোয়ার্টারে বসবাস করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় এক যুবক তাকে কিছুটা দূরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা রাকিবকে লক্ষ্য করে মাথায় গুলি করার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
নিহতের বন্ধু আল-আমিন ও রনি জানান, তারা কিছুটা দূরে চা পান করছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার পরপরই পালানোর সময় ধাওয়া দিয়ে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। পুরো বিষয়টি বর্তমানে নিবিড় তদন্তাধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।