এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন রোগী। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। এর মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ৪৭৫ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩১ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৮৫০ জন।
বিভাগভিত্তিক পরিস্থিতি:
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে—৪০৮ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ২৪২ জন, বরিশালে ১৪২ জন, চট্টগ্রামে ১১৭ জন, রাজশাহীতে ১১৬ জন, ময়মনসিংহে ৭৭ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে আটজন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পূর্ববর্তী পরিসংখ্যান:
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল। সে বছর সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যুর রেকর্ড গড়ে ১ হাজার ৭০৫ জন। এছাড়া গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে এবং আক্রান্ত হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
মে ২৬, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।