এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। এই পবিত্র রাতেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআনুল কারিম নাজিল করেছেন। মহান আল্লাহ এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এটি মানবজাতির জন্য ক্ষমা, রহমত ও কল্যাণের বার্তা নিয়ে আসে।’
লাইলাতুল কদরের তাৎপর্য তুলে ধরে তিনি আরও লিখেন, ‘এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস হলো আত্মশুদ্ধি, সংযম ও সহনশীলতার মাস। লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথে চলতে অনুপ্রাণিত করে।’
দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা সবাই এই রাতের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মশগুল হই এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন। আমাদের দেশ ও জাতিকে শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে পরিচালিত করেন।’
সবশেষে তিনি পবিত্র লাইলাতুল কদর সবার জীবনে অনাবিল শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।