এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের অংশ হিসেবে নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এখন থেকে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
রোববার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এই নতুন দায়িত্ব সামলাবেন।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও আমার ওপর ন্যস্ত হয়েছে।’ এই নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ডা. জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের পাশাপাশি এবার তিনি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের হাল ধরলেন।
জুন ২১, ২০২৬
মার্চ ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।