এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৌলভীবাজারের হাকালুকি হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এক কিশোরের মরদেহ নৌকা থেকে ছিটকে হাওরের পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ ওই জেলের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাওরের ফেঞ্চুগঞ্জ অংশের বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ মিয়া ও কাবিল মিয়া এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হামিদ, কাবিল ও সাব্বির একটি ছোট নৌকা নিয়ে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় প্রচণ্ড বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান। পরে আশপাশের লোকজন এসে হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করলেও কাবিল মিয়ার মরদেহটি নৌকা থেকে ছিটকে গভীর পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও স্থানীয়রা নিখোঁজ কাবিলের মরদেহ উদ্ধারের জন্য হাওরে তল্লাশি অভিযান শুরু করেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও অন্য জনের মরদেহটি পানিতে তলিয়ে গেছে। নিখোঁজ মরদেহটি উদ্ধারে ডুবুরি দল হাওরে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।