এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাগেরহাটের ফকিরহাটে সৎ মায়ের বিরুদ্ধে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম মো. তালহা। সে লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়া আক্তারের (২৫) সঙ্গে ওই গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকত। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় অভিযুক্ত রুবাইয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সকালে ঘরের ভেতর একটি পানিভর্তি বালতির মধ্যে মাথা ডোবানো অবস্থায় শিশু তালহাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতদৃষ্টিতে এটি কোনো স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা রুবাইয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।