এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ করে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে চড়ে তিনি বেইজিং পৌঁছান। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের ডালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের ভ্রমণ শেষে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে এসে পৌঁছান।
এর আগে, একই দিন সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ খ্যাত বার্ষিক সম্মেলনে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বমঞ্চের একঝাঁক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি এই আয়োজনে অংশ নেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।
এবারের সম্মেলনটিতে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই ‘গ্রীষ্মকালীন দাভোসে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের জন্য নতুন সম্ভাবনা বয়ে আনবে। এর মাধ্যমে একদিকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি ও কর্মসংস্থান সম্প্রসারণের পথ সুগম হবে, অন্যদিকে বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চাকে কাজে লাগিয়ে বাংলাদেশের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করা সম্ভব হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।