এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর উদ্যোগে "নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জুন) বিকেলে কাপ্তাই উপজেলাস্থ ‘কিন্নরী হল রুমে’ এই কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা শেড বোর্ড এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচসি ও সিএলসি, কাপ্তাই-এর পরিচালক ডাঃ প্রবীর খিয়াং,হিল ফ্লাওয়ার রাঙ্গামাটির প্রকল্প ফোকাল পারসন জেনিফার অজন্তা তনচংগ্যা-এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন চাকমা এবং কর্মশালায় মূল বিষয়বস্তুর ওপর তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ম্যানেজার সনজিৎ তঞ্চঙ্গ্যা ও
কমিউনিটি হেলথ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর
ধনমনি তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রায়হানুল ইসলাম বলেন, "নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন দিয়ে নয়, বরং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের অধিকার রক্ষা এবং সুরক্ষায় এ ধরনের কর্মশালা কার্যকর ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ( কৃষিবিদ) মো: আহসান হাবিব, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হেডম্যান, মেম্বার, কার্বারি (গ্রাম প্রধান), বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং স্থানীয় নারী ও পুরুষ প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তারা পাহাড়ি ও সমতল অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে রোধ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
জুলাই ৩১, ২০২৫
অক্টোবর ৪, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।