এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেলি সায়মন্ডস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭এ এবারও স্থান পায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা করে নিলেও সেখানে নেই কুবির নাম।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ অনুযায়ী, বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), এবং তৃতীয় স্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।
র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এবারের তালিকায় বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে আটটি সরকারি বিশ্ববিদ্যালয়, চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবারও আন্তর্জাতিক এই র্যাঙ্কিংয়ে স্থান করে নিতে পারেনি।
প্রতিবছর জুন মাসে কিউএস তাদের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করে। শিক্ষা ও গবেষণার মান, একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষণার প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। এবারের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
ডিসেম্বর ১৯, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।