এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ পাঁচ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্য দিয়ে ২০২১ সালের ১৭ জুন গঠিত ৩১ সদস্যবিশিষ্ট পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আগের কমিটির সদস্য সচিব ও ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন— আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওন।
কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাব। সেই সঙ্গে মেধাবী ও তরুণ নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করব।"
জানু ১১, ২০২৬
জানু ১৬, ২০২৬
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।