এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারে আজ সকালে এক অনন্য আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের শীর্ষস্থানীয় ধর্মীয় গুরুদের শুভাগমনে ধন্য হয় বিহার প্রাঙ্গণ।
রোববার (২৬ জানুয়ারি) সকালে এক শুভেচ্ছা সফরে শীর্ষ ভিক্ষুসংঘ বিহারে উপস্থিত হন। প্রতিনিধি দলে ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপ-সংঘ নায়ক ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ভদন্ত বুদ্ধদত্ত মহাথেরো এবং সংঘরাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত ধর্মালঙ্কার ভিক্ষু।
শ্রদ্ধেয় ভিক্ষুসংঘ সাপছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পৌঁছালে বিহার পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা এবং তাঁর সহধর্মিণী ধর্মীয় রীতি অনুযায়ী পুষ্পমাল্য অর্পণ করে তাঁদের যথাযথ মর্যাদায় বরণ করে নেন।
শুভেচ্ছা সফরকালে উপস্থিত শীর্ষ ধর্মীয় গুরুরা বিহারের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং বিহারের আবাসিক ভিক্ষু ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তাঁরা পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে পারস্পরিক ঐক্য এবং বিহারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করছেন, ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহারের উন্নয়ন এবং ধর্মীয় চর্চার ধারাকে বেগবান করতে শীর্ষ ভিক্ষুদের এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে, বিশ্বের সকল প্রাণীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ভিক্ষু সংঘ বিহার ত্যাগ করেন।
ডিসেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।