এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“বিজয় মহান, বিজয়ের সংগ্রাম মহত্তর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এর আহ্বায়ক কার্ত্তিক চন্দ্র দাস উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান।
এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, মশাল দৌড় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় অতিথিদের ব্যাজ পরিয়ে, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
এ বছর প্রতিযোগিতায় মোট ২২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম বলেন,
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশৃঙ্খল জাতি গঠনে এর অবদান অনস্বীকার্য। সীমিত সাধ্যের মধ্যেও এমন আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকবে। সীমিত সম্পদের মধ্যেও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজকে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ও সংস্কৃতি চর্চার একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন,ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রভাষক মোরাদ হোসেন তালুকদারসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাহিদুল হক।
বর্ণাঢ্য আয়োজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।