এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬' উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি। প্রশিক্ষণে জেলার বিভিন্ন কেন্দ্রর প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠাই ভোটারদের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ভোটগ্রহণের আইনি কাঠামো, কারিগরি দিক এবং ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিষয়ে কর্মকর্তাদের বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। কর্মশালায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।