এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ম শ্রেণির বিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ৮ম শ্রেণির পক্ষ দল। প্রতিযোগিতায় চমৎকার যুক্তি উপস্থাপন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দলনেতা সাজমিদা আফরোজ তাবাচ্ছুম।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের নির্ধারিত বিষয় ছিল—*‘তথ্যপ্রযুক্তির অবাধ ব্যবহার সামাজিক বিশৃঙ্খলার অন্যতম প্রধান কারণ’*।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জমির উদ্দিন এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরার সভাপতিত্ব ও মডারেটরের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিতর্ক ক্লাবের আহ্বায়ক ও সহকারী শিক্ষক ছোটন দত্ত।
প্রতিযোগিতায় ৮ম শ্রেণির শিক্ষার্থীরা বিষয়ের পক্ষে এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বিপক্ষে অবস্থান নিয়ে অংশ নেয়। উভয় দলের বিতার্কিকরা তথ্য-উপাত্ত, সুসংগত যুক্তি ও ক্ষুরধার যুক্তিখণ্ডনের মাধ্যমে বিতর্ককে প্রাণবন্ত করে তোলেন। বিচারকমণ্ডলীর সার্বিক মূল্যায়নে বিষয়ের যথার্থ উপস্থাপন, বাচনভঙ্গি ও যুক্তির গভীরতায় এগিয়ে থেকে বিজয়ী হয় ৮ম শ্রেণি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে যুক্তিবোধের বিকাশ, উপস্থিত বুদ্ধি ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি এবং সমসাময়িক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
এপ্রিল ১৯, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মুন্সীগঞ্জ | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।