গুলশানে আ.লীগের মিছিলই প্রমাণ করে আঁতাত করে ক্ষমতায় এসেছেন

মোঃ রহমতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৪ পিএম
শেয়ার করুন:
গুলশানে আ.লীগের মিছিলই প্রমাণ করে আঁতাত করে ক্ষমতায় এসেছেন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের দিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, “গুলশানে আওয়ামী লীগের মিছিলই প্রমাণ করে আপনারা তাদের সাথে গোপন চুক্তি ও আঁতাত করে ক্ষমতায় এসেছেন।” 

আজ সোমবার বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। 

বিক্ষোভ মিছিলটি মহাখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও গৃহীত সিদ্ধান্তের তীব্র সমালোচনা ও নিন্দা জানান। 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করেন এবং অবিলম্বে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে ড. রেজাউল করিম বলেন, রাজপথে স্বৈরাচারী শক্তির প্রকাশ্য তৎপরতা সরকারের সাথে তাদের গোপন সমঝোতারই বহিঃপ্রকাশ। জনগণের রায় ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ধরনের আঁতাত দেশের মানুষ মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিব্বুল্লাহসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। 

মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে মহাখালী ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ থেকে অবিলম্বে রাজনৈতিক নিপীড়ন বন্ধ ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্তগুলো প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।