এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান শনিবার (২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সকালে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলমের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকল অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট ইনচার্জদের নিয়ে বিশেষ সভায় অংশ নেন। সভায় তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, পেশাদার ও কার্যকর করতে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যসহ সিভিল স্টাফ উপস্থিত ছিলেন। নতুন পুলিশ সুপারের যোগদানে জেলা পুলিশের সামগ্রিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেন কর্মকর্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।